1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

কুপিয়ে পিটিয়েই মেরে ফেললো ব্যবসায়ীকে

  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৮০২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী বাবু মোল্লা (৩৫) দূবৃত্তের হামলায় নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চর ছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চর ছাগলদী গ্রামে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার চর ছাগলদী রোডের পাশে এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার সামনে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতরা বাবু মোল্লার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা আহত বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION