1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জেলা ছাত্রলীগের সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৯৪ জন পঠিত
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জেলা ছাত্রলীগের সমাবেশ
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জেলা ছাত্রলীগের সমাবেশ

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের বায়তুল আমানস্থ সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ক্যাম্পাসে এ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ সভাপতি আশিক মোরতাজা হাসান ও ইমামুল মিয়া আজম, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ প্রমুখ। বক্তারা বলেন যে, দখলদার ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে।

বাংলাদেশ ও ফিলিস্তিনির মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ক্রমাগত ও জোরালো সমর্থক এবং ইসরাইলের দখলদারিত্বের বিরোধী। বাংলাদেশ সরকার ফিলিস্তিনি ছাত্রদের বাংলাদেশে মেডিকেলে কলেজগুলোতে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে। বর্তমান সময়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী অপরাধ পরিচালনার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তার সাথে সংহতি প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION