1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

২৮ কেজি গাঁজাসহ ভাংগায় আটক ২

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৬৫৪ জন পঠিত
২৮ কেজি গাঁজাসহ ভাংগায় আটক ২
২৮ কেজি গাঁজাসহ ভাংগায় আটক ২

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার ভাংগা উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ১ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাংগা টু মাওয়া হাইওয়ে রাস্তার বগাইল টোল প্লাজার ১০০ গজ পূর্ব হতে মোঃ সাজেদুল করিম@উজ্জল(৪৩), ও মোঃ আশিকুর রহমান@আশিক(২১) কে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্প আটক করে। সুত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে প্রাইভেট কার যোগে ভাংগা টু মাওয়া হাইওয়ে রাস্তা ব্যাবহার করে কতিপয় ব্যাক্তি ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ২৮ কেজি গাঁজা, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ড এবং ৩টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা সহ তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সাজেদুল করিম@উজ্জল(৪৩), কুষ্টিয়া জেলার সদর উপজেলার মঙ্গল বাড়ী বাজার, (ফাইজার ভবন, ৬/এ) এর মৃত রেজাউল করিম এর পুত্র ও মোঃ আশিকুর রহমান@আশিক দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মোঃ আছান মালিথার পুত্র।

তারা পেশাদার মাদক ব্যবসায়ী স্বীকার করে দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার যোগে ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে বলে র‌্যাব জানায় । উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION