1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

অনেকদিন পর সিনেমা হলে দর্শক : হল মালিকেরা খুশি

  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৬৩৬ জন পঠিত
অনেকদিন পর সিনেমা হলে দর্শক : হল মালিকেরা খুশি
অনেকদিন পর সিনেমা হলে দর্শক : হল মালিকেরা খুশি

নিজস্ব প্রতিনিধি অনেকদিন পর সিনেমা হলে দর্শক ফিরেছেন এজন্য হল মালিকরা খুশি। তারা বলছেন সুস্থ ধারার সিনেমা ও মানসম্মত সিনেমা হলে আগের মতই সিনেমা হল পরিচালনা করা সম্ভব হবে। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের একমাত্র সিনেমা হল বনলতা সিনেমা হলে দেখা গেছে লোকজনের আশাব্যঞ্জক ভিড়। এখানে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত বাংলা সিনেমা বিদ্রোহী। এখানে প্রতিদিন চারটি করে শো হচ্ছে। আর একই দামে টিকিট বিক্রি হচ্ছে। ১০০ টাকায় প্রতিটা টিকিট বিক্রি হচ্ছে বলে হলের কর্তৃপক্ষ দের সাথে কথা বলে জানা গেছে।

তারা জানান মহামারী করনার পর দুই বছর হল বন্ধ থাকার কারণে হল মালিকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং এক্ষেত্রে তারা বেরিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এই সিনেমাহলের একজন কর্মীর সাথে কথা বলে জানা যায় প্রথম শোতে শখানেক টিকিট বিক্রি হয়েছে । দ্বিতীয় শোতে অনেকটাই বেড়েছে । তারা বলছেন আস্তে আস্তে দর্শক বাড়বে কেননা আজ ঈদের দিন থাকায় অনেক লোকই তাদের নিজেদের কাজে ব্যস্ত আছে। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও সবাই এখন সিনেমা হলে আসছেন না ।

যদিও এই সিনেমা হলে সিনেমা প্রদর্শিত হয় নিয়মিত ভাবেই , তবে ইতোমধ্যে নতুন কোনো ছবি মুক্তি না পাওয়ায় তারা বেশ হতাশ এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন। এমনও অবস্থা গেছে প্রতি শো তে মাত্র ২০-২২জন দর্শক নিয়েও ছবি চালাতে হয়েছে তাদের। এদিকে হলের পরিবেশ একটু ভালো এবং মানসম্মত করার জন্য দর্শকরা দাবি করলেও মালিকপক্ষ বলছেন একটু সময় লাগবে। যাইহোক সিনেমা হলে দর্শক উপস্থিতি বাড়ায় হল মালিকেরা যেমন তাদের ব্যবসা নিয়ে আশাবাদী। অন্যদিকে মানসম্মত ভালো ছবি তৈরি হবে এটা প্রত্যাশা করছেন সব ধরনের দর্শক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION