1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ওসি কেনো পেলেন শেরে-বাংলা পদক?

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১৪৯১ জন পঠিত

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মোঃ শফিকুর রহমান দেশের বর্তমান মহামারী করোনা ভাইরাস এর মধ্যে জীবন বাজি রেখে নিষ্ঠার সাথে জনসেবামূলক কাজ করা ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পেলেন শেরে-বাংলা গোল্ড মেডেল-২০২০। সম্প্রতি রাজধানীতে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির মহাসচিব মোঃ আর.কে. রিপন তার হাতে এ পদক তুলে দেন।



 

এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা ও আইজিপি পদক প্রাপ্ত এই চৌকস পুলিশ কর্মকর্তাকে একাধিক পদকে ভূষিত করা হয়। উক্ত অনুষ্ঠানের এ কে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব মোঃ আর.কে. রিপন বলেন, দেশের বর্তমান মহামারী করোনাভাইরাস এর মধ্যে জীবনের মায়া ত্যাগ করে নিষ্ঠার সাথে জনসেবামূলক কাজ করার ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের এক অনন্য দৃষ্টান্ত স্থাাপন করেছেন তিনি। অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, “সেবাই পুলিশের ধর্ম” এই উক্তিকে সামনে রেখে আমি একনিষ্ঠভাবে জনগণের পাশে থেকে জনসেবামূলক কাজ করে যাচ্ছি এবং সেবা দিয়ে যাব ইনশা আল্লাহ। এদিকে তার এ পদক প্রাপ্তিতে সর্ব মহলে প্রশংসায় ভাসছেন তিনি।


সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION