1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে বসতবাড়িসহ জমি দখলের পায়তারা

  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬২৬ জন পঠিত
সদরপুরে বসতবাড়িসহ জমি দখলের পায়তারা
সদরপুরে বসতবাড়িসহ জমি দখলের পায়তারা

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : সদরপুরের নয়রশি গ্রামের আঃ লতিফ খাঁ নামের এক ব্যাক্তির বসতবাড়িসহ সাড়ে ২২ শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে দেলো পেয়দা নামের দুর্বৃত্তরা। উক্ত দেলো পেয়দা গংরা বর্তমানে লতিফখাঁসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও জীবন নাশের হুমকি দিচ্ছে।

অভিযোগ মামলার বিবরণ ও সরেজমিনে তথ্যসংগ্রহকালে জানা গেছে, আঃ লতিপ খাঁ তার সত্ব দখলীয় ১০ শতাংশ জমি এবং দুটি দলিলে ক্রয় ১২.৫৮ শতাংশ মোট ২২.৫৮ শতাংশ জমিতে বসতবাড়ি করে ভোগ দখল করে আসছে। সম্প্রতি দেলো পেয়দা গংরা এর মধ্যে থেকে ১২.৫৮ শতাংশ জমি দখলে নেয়ার হুমকি দিচ্ছে। যার ফলে আঃ লতিফ খাঁর পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে আঃ লতিফ খাঁ ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছে। মামলা নং পি-২৭২/২২ইং এ ব্যাপারে আঃ লতিফ খাঁর সাথে কথা হলে তিনি বলেন, ৪৪নং ৯রশি মৌজার বিএস ২৪৯নং খতিয়ানে ২৩০নং দাগের ৭৭ শতাংশ জমির মধ্যে ১০শতাংশ এবং বিএস ১৪৮নং খতিয়ানে ২৩০ নং দাগের ৬৭ শতাংশ জমির মধ্যে ৯.৫৮+৩ মোট ১২.৫৮ শতাংশ সর্বমোট ২২.৫৮শতাংশ জমি সে দলিল মূলে ক্রয় করে ভোগ দখলে আছে। উক্ত জমি দখলের পাইতারা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION