1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

প্রণোদনার দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালক অবরুদ্ধ

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৫৮ জন পঠিত
প্রণোদনার দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালক অবরুদ্ধ
প্রণোদনার দাবিতে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পরিচালক অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার : করোনাকালীন সময়ের প্রণোদনা টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখে নার্স-ওয়ার্ড বয় ও কর্মচারিরা। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রনোদনার টাকার দাবীতে পরিচালকের কক্ষে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির করোনা ওয়ার্ডে ডিউটি করা নার্স, ওয়ার্ড বয়গন। পরে আগামী ১০ দিনের মধ্যে টাকা দেয়ার ব্যবস্থা নেয়া হবে এমন আশ^াসে ওয়ার্ডে ফিরে যান সেবিকাগন।

আন্দোলনরত নার্সরা জানায়, যারা করোনায় সময়ে জীবনের ঝুকি নিয়ে রোগীদের সেবা দিয়েছে তাদের জন্য সরকারি পক্ষ থেকে ১কোটি ৬০ লক্ষ টাকা প্রতিষ্ঠানটির অনুকুলে বরাদ্দ করে গত বছরের জুলাইয়ে। কিন্তু আমাদের পরিচালকের খাম-খেয়ালির কারনে সেই টাকা মধ্যে ১ কোটি টাকা ফেরত চলে গেছে। আমরা এই অযোগ্য পরিচালকের অপসারণ দাবি করছি, পাশা –পাশি আমাদের ন্যায্য পাওনা দাবী করছি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, টাকা বরাদ্দ পাওয়ার পর আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটির তথ্যের ভিত্তিতে তালিকা তৈরী করে এজি অফিসে পাঠানো হলে সেখান থেকে জানানো হয় প্রয়োজনীয় অর্থ নেই। এ খবরেই কিছু ষ্টাফরা বিক্ষোভ করেছে। তিনি জানান, প্রয়োজনীয় অর্থের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পত্র পাঠানো হয়েছে, আশা করছি দ্রæতই সমস্যা নিরসন হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION