1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় বর্নিল আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮২৫ জন পঠিত
ভাঙ্গায় বর্নিল আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত
ভাঙ্গায় বর্নিল আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’’-এই শ্লোগানকে সামনে রেখে- বর্নিল আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা সেমিনার কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালীতে স্কুল-কলেজের শিক্ষার্থী,মুক্তিযোদ্বা,বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সহ নানা পেশার লোকজন অংশগ্রহন করেন। দিবসটি উপলক্ষে নতুন ভোটার করতে আসা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের লম্বা লাইন দিতে দেখা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সেবা পেয়ে ভোগান্তি লাগব হয়েছে বলে জানান তারা। নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।

ভোটার অধিকার,ভোট স্থানান্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,মুক্তিযোদ্বা মাহবুব হোসেন মোতালেব,গোলাম মোস্তফা,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড প্রমুখ।অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পাটউন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল বিশ^াস,এসএফডিএফ উপজেলা কর্মকর্তা মোঃ শাহ আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION