1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বইমেলায় ফরিদপুরের তরুণ কবি পারভেজ চোকদারের ‘নস্টালজিক’

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬৭ জন পঠিত

বিশেষ প্রতিবেদক :

অমর একুশে বইমেলার শেষ সপ্তাহে এলো তরুণ লেখক পারভেজ চোকদারের একক কাব্যগ্রন্থ নস্টালজিক। প্রেম, দ্রোহ আর তরুণ মনের আবেগ দিয়ে কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে। বইটিতে কবি পারভেজ চোকদারের ৩৩টি কবিতা স্থান পেয়েছে। শনিবার বইমেলা প্রাঙ্গনে বইটির মোড়ক উন্মোচন করেন সুন্দরবন দস্যুমুক্ত করতে বিশেষ অবদান রাখা জনপ্রিয় সাংবাদিক মহসিন উল হাকিম। বইটি প্রকাশিত হয়েছে সাগরিকা প্রকাশনী থেকে, প্রকাশক চাষী এস কে খান। কাব্যগ্রন্থটি বইমেলার সন্দেশ (স্টল ৪০২,৪০৩,৪০৪) এবং ম্যাগনাম ওপাস ৫৭৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, তরুণরা যে এখন লেখালেখিতে আগ্রহী হচ্ছে বিষয়টা চমৎকার। পারভেজ মানুষ হিসেবে সহজ-সরল এবং প্রাণবন্ত। তার কবিতার মধ্য দিয়ে একজন তরুণের প্রেম-ভালোবাসাকে ঘিরে মনের আবেগ-অনুভূতি উঠে এসেছে। পারভেজ চোকদার বলেন, এটি আমার প্রথম বই। আশাকরছি সকল শ্রেণীর পাঠকের মনের খোরাক মেটাবে। প্রচলিত ধারার বাইরে লেখা কবিতাগুলো সকলের ভালো লাগবে। বইটি প্রসঙ্গে পরিচালক সুমন ধর বলেন, নষ্টালজিক একটি কাব্যগ্রন্থ যদিও নিদিষ্ট কোন বিষয়ের ওপর রচনা করা নয় তবুও প্রেম ভালবাসা এবং সমাজকে প্রধান্য দিয়ে রচনা করা হয়েছে। বইটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION