1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশ্বজাকের মঞ্জিলে আগামীকাল দেশের বৃহত্তর ওরস শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২০ জন পঠিত
বিশ্বজাকের মঞ্জিলে আগামীকাল দেশের বৃহত্তর ওরস শুরু
বিশ্বজাকের মঞ্জিলে আগামীকাল দেশের বৃহত্তর ওরস শুরু

মোঃ হুমায়ুন কবির (তুহিন) : ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্বজাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফে খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) মোজাদ্দেদীর ৪ দিনব্যাপী পবিত্র ওরস শরীফ আগমীকাল শনিবার থেকে শুরু হবে। স্বাস্থ্যবিধি মানার আইন কড়াকড়ি করা হয়েছে। শনিবার বাদ ফজর খাজাবাবা ফরিদপুীরর রওজা জিয়ারত করে ওরসের আনুষ্ঠিকতা শুরু হবে। ওরস উপলক্ষে দরবার শরীপের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

নিরাপত্তার জন্য পুলিশ আনসার ও প্রায় লক্ষাধিক নিজস্ব সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। সমস্ত এলাকা জুড়ে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ৪ নিব্যাপী ওরসে সমেবেত জাকেরানদের মাঝে কোরআন-হাদিশ থেকে তর্জমা, মিলাদমাহলি, জিকির-আসকার, খাজাবাবা ফরিদপুরীর অছিয়ত-নছিয়ত ও তরিকতের বয়ান প্রচার করা হবে।

খাজাবাবা ফরিদপুরীর আধ্যাতিক প্রতিনিধি খাজা আলহাজ্ব মাহফুজুল হক মোজাদ্দেদী সমেবেত জাকেরান ও মুরিদানদের মাঝে দফায় দফায় সাক্ষাৎ দিয়ে তরিকতের বয়ান প্রদান করবেন। মঙ্গলবার দুপুরে বিশ্বমানবতার সুখ-শন্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরসে সমাপ্তি ঘোষণা করা হবে। ওরস পরিচালনা কমিটির দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম শাহীন জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION