1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

এবার বিক্ষোভে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৩৯৮ জন পঠিত

মধুখালী অফিস :

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০১৪ সাল হতে ২ শত ৭৯ জন অবসরপ্রাপ্ত শ্রমিক -কর্মচারীদের গ্রাচ্যুইটি, প্রভিডেন্ট ফান্ড ও সরকার ঘোষিত ২০১৫ সালের ১ জুলাই হতে মজুরি কমিশনের বকেয়া পাওনা টাকার দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের দাবি আদায় কমিটির আহবায়ক আলী আকবর শেখ, মীর আব্দুল মান্নান, সিদ্দিক আলী খান,মো. ফিরোজ মিয়া,শুশীল কর, রেজাউল করিম,আব্দুল আজিজ প্রমুখ।
সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল চিনিকলের এমডি ভবন, প্রধান সড়ক, প্রধান গেট প্রদক্ষিণ করে । অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড,মজুরি কমিশনের বকেয়া বাবদ প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। এ বিষয়ে কর্পোরেশনের চেয়ারম্যান, সচিব, হিসাব নিয়ন্ত্রক, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বক্তারা কৃষিভিত্তিক চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ও বকেয়া পওনা পরিশোধের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে সমাবেশে বক্তারা ঈদের আগেই বকেয়া সমুদয় পাওনা টাকা পরিশোধের দাবি জানান। ঈদের পূর্বেই পাওনা টাকা পরিশোধ করা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষনা করা হবে বলে সমাবেশে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION