1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালী হবে ডিজিটাল উপজেলা – আব্দুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৫৫ জন পঠিত

শাহজাহান হেলাল :
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে কামারখালী, ডুমাইন ও আড়পাড়া ইউনিয়নের যুব সমাজের উদ্দ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং আওয়ামীলীগ মনোনিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে কামারখালী বাজারে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশের মধ্যে সেরা এবং মধুখালী উপজেলাকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৃত রেলপথকে সচল করেছি, মরা চন্দনা বারাশিয়া নদী পূনঃখনন করে পূর্ববাস্থায় ফিরিয়ে এনে দিয়েছি। শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে উপজেলাকে। একটি বাড়ীও আর এখন অন্ধ্যকারে নাই। দুর্গম এলাকায় পাকা রাস্তা করে দিয়েছি। যে খানে যে টুকু কাজ বাকী আছে করে দিবো। তিনি আরো বলেন ২৮ ফেব্রুয়ারী মধুখালী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী শহিদুল ইসলামকে বিজয়ী করলে মধুখালী উপজেলা পরিষদকে ডিজিটাল উপজেলায় রুপান্তর করা হবে। সে লক্ষেই নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে। সভায় বকতব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, আলীউজ্জামান খোকনসহ প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION