1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কানাইপুর চেয়ারম্যান ও ভাইকে হত্যার হুমকি

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১১৭৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফকির মোঃ বেলায়েত হোসেন এবং তার ভাই কানাইপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক ফকির মোঃ হেমায়েত হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ফকির মোঃ হেমায়েত হোসেন জনান, শুক্রবার সন্ধ্যায় কানাইপুর বাজারস্থ ফকির মেডিকেল হলে ৬/৭জন সন্ত্রাসী মটরসাইকেল যোগে এসে হেমায়েত ফকিরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠিসোঠা নিয়ে হামলা করতে উদ্যত হয়। একাধিক মামরার আসামী খায়রুজ্জামান খাজা ও তার সাথে থাকা কয়েকজন এ হুমকী প্রদান করেছে বলে দাবী করেন তিনি। এসময় দুই ভাইকে হত্যার হুমকীও দেয়া হয় বলে অভিযোগ তার।

এদিকে একই দিন কানাইপুর এলাকার বেলায়েত হোসেনের আত্মীয় লালন সঙ্গীত শিল্পী বাবুল খানের বাড়ীতেও ভাংচুর চালানো হয় বলে দাবী তাদের।

ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, ঘটনাটি তাৎক্ষনিক থানা ও ডিবি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যায়। তিনি আরো জানান, এঘটনায় খাজাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার ভাই আ.লীগ নেতা ফকির মোঃ হেমায়েত হোসেন। এঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION