1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফলের ঝুড়িতে লুকিয়ে আনা সাড়ে চার লাখ টাকার ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪৯৩ জন পঠিত
ফলের ঝুড়িতে লুকিয়ে আনা সাড়ে চার লাখ টাকার ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
ফলের ঝুড়িতে লুকিয়ে আনা সাড়ে চার লাখ টাকার ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১৫০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-১০ ফরিদপুরের একটি দল। গত শনিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা হতে ঢাকা-খুলনা মহাসড়কে ঝিনাইদহ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৯), চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার দৌলৎদিয়া মহল্লার বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে লকিয়ে রাখা ওই ১৫০ বোতল ফেনসিডিল সহ জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১০ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, উদ্ধার করা ওই ফেনসিডিলের আনুমানিক মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার হওয়া জাহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহিদুল ইসলামকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামরাদায়ের করেছে। রবিবার জাহিদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION