1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে নয় দিনের বৈশাখী মেলা শুরু

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪৩০ জন পঠিত
মধুখালীতে ৯দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন
মধুখালীতে ৯দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন

শাহজাহান হেলাল, মধুখালী :
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে ফরিদপুরের মধুখালীতে ৯ দিন ব্যাপি বৈশাখী মেলা শুরু হয়েছে।
নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের আয়োজনে ২৬ এপ্রিল বুধবার সকালে পৌরসদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গনে মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম উদ্বোধন করেন।
মঞ্চ পরিচালনা উপকমিটির আহবায়ক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মাদ খবিরউদ্দিন মোল্যা, নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, আওয়ামীলীগের সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আলীউজ্জামান খোকন,সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া,আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার গোস্বামী, মোঃ নজরুল ইসলাম, ওয়ার্কার্স পাটি নেতা মনোজ সাহা,নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক সুভাষ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে মেলা প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে চিনিকল সড়কসহ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মেলা মাঠে গিয়ে শেষ হয়।
মেলায় প্রায় তিন শতাধিক বিভিন্ন ধরণের স্টল বসেছে। আগামী ৪ মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেলা। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION