1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে বানভাসি মানুষকে পরিধেয় বস্ত্র দিলেন যুবদল নেতা পিংকু

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ১৩৩৫ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার বানভাসি হাজারো পরিবারের মাঝে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান পিংকুর ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্যায় ডুবে থাকা আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকায় তিনি নিজে থেকে বন্যার্তদের হাতে এসব খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন।


আলিয়াদ ইউনিয়নের ৩নং ওর্য়াড বিএনপির সভাপতি জিন্নাহ মেম্বারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম মিয়া, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি এ.এম ইউসুফ, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি সেলিম হোসেন, জেলা যুবদলের সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, কোতয়ালী থানার ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ।


মাহবুবুল হাসান পিংকু জানান, সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে আজ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হলো। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। #

Video : https://www.youtube.com/watch?v=caLOyaKvw3o

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION