1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

সালথায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৩৪ জন পঠিত
সালথায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
সালথায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় বিদেশ ফেরত ফিরোজ মাতুব্বর (২২) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ মাতুব্বর বড়দিয়া গ্রামের ইউসুফ মাতুব্বরের ছেলে। বুধবার (২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামের লোকজনের সহযোগিতায় মরাদেহ গাছ থেকে নামায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফিরোজ কিছুদিন পূর্বে বিদেশ গমন করে। চার লক্ষ টাকা ব্যয় করে সে বিদেশে গেলেও বেশিদিন সেখানে থাকতে পারেনি।

গত ৩ মাস আগে বিদেশ থেকে ফেরত আসে। টাকার শোকে হতাশায় ভুগছিলো ফিরোজ। এইভাবে হতাশাগ্রস্থ হয়ে জীবনের ভারি বোঝার ভার বইতে না পেরে সবার অজান্তেই গভীর রাতে বাড়ির পাশের বাগানের কাঁঠাল গাছের সাথে গলায় রশিদিয়ে আত্মহননের পথ বেছে নেয়। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION