1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৮৯৯ জন পঠিত
সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

মনির মোল্যা, সালথা: ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনগত রাতে ও শুক্রবার (৮ এপ্রিল) সকালে উপজেলার মোড়হাট-আগুলদিয়া-জয়ঝাপ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোড়হাট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলপক্ষ তৈরি করা নিয়ে আইয়ুব ঠাকুরের সমর্থকদের সাথে প্রতিপক্ষ মাহবুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সুত্রধরে শুক্রবার সকালে জয়ঝাপ গ্রামের মানিক মাতুব্বরের সমর্থকদের সাথে আগুলদিয়া গ্রামের খোরশেদ খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় গ্রামবাসীর অন্তত ১৫ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION