1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবিতে সালথায় মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৭৭ জন পঠিত
সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবিতে সালথায় মানববন্ধন
সাংবাদিক রঘুনাথ খাঁর মুক্তির দাবিতে সালথায় মানববন্ধন

মনির মোল্যা, সালথা : দৈনিক বাংলা ৭১’র স্টাফ রিপোর্টার ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুরের সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১ টায় সালথা মডেল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক রঘুনাথ খাঁর নিঃশর্ত মুক্তি দাবী করে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায় দিনের এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, দৈনিক আজকালের খবরের মনির মোল্যা, সালথা মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুর রহমান।

এসময় সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, দৈনিক কালের কন্ঠের নুরুল ইসলাম, একুশের কন্ঠের মজিবুর রহমান, দৈনিক যুগান্তরের শফিকুল ইসলাম, দৈনিক সকালের সময়ের মোহাম্মদ সুমন, দৈনিক আমার সংবাদের বিধান মন্ডল সহ স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একজন সাংবাদিক নিখোঁজের সাত ঘন্টা পর পুলিশ ককটেল সাদৃশ্য বস্তুু দিয়ে আটক দেখিয়েছে। এটা কিভাবে সম্ভব? সকালে বাড়ি থেকে একজন সাংবাদিক একটি ৫ টাকা মুল্যের কলম, কাগজ ও ক্যামেরা নিয়ে সংবাদের খোঁজে বের হয়েছিলেন।

পরবর্তীতে মধ্যরাতে পুলিশ নাটক সাজিয়ে ককটেল সাদৃশ্য বস্তু দিয়ে গ্রেফতার দেখায়। বক্তাগন বলেন, সাংবাদিক রঘুনাথের অপরাধ ছিল সাতক্ষীরার ভূমিদস্যুদের বিপক্ষে সংবাদ প্রকাশ করা। বক্তাগন মাননীয় তথ্যমন্ত্রীর মাধ্যমে অনতিবিলম্বে রঘুনাথের নিঃশর্ত মুক্তি দাবী জানিয়ে বলেন, সাংবাদিকদের বাক স্বাধীনতা না থাকলে সমাজ ও রাষ্ট্র দুর্বৃত্তয়নের দখলে চলে যাবে। এটা দেশের সাংবাদিক সমাজ মেনে নিবে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION