1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সহকারীর স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও?

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১৫০৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। ওই প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান মৃধা। তার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তিনি বর্তমানে মধুখালি উপজেলাধীন কালাপোহা গ্রামের ‘মীরের কাপাষ হাটিয়া উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় অধিবাসী বুলবুল শেখ বলেন, ‘মধুখালি উপজেলার মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি। এই কারণে ওই প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই মহিলাকে নিয়ে উধাও হন।’
অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা বলেন, ‘তার স্ত্রী ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। স্ত্রীর সন্ধান পেতে ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় জিডি করেছি।’
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধাকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। আমার একটা ইসের কারণে আমার মা অসুস্থ। আমি এক ঘন্টা পরে ফোন দিচ্ছি। আজকে নিউজটা করার দরকার নাই।’ এক ঘন্টা পরে ফোন দিলে তিনি আর মোবাইল রিসিভ করেননি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অফিস সহকারী ময়েন উদ্দিন মোল্লা মোহন স্ত্রী নিঁখোজের সাধারণ ডায়েরী করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খোঁজ পেলে উদ্ধার করা হবে।
এপ্রসঙ্গে মধুখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা জানান, বিষয়টি শুনেছি, খোঁজ খবর নেয়া হচ্ছে।
আর মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার বলেন, ওই শিক্ষা প্রতিষ্টানের অন্য শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তলব করেছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION