1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সন্ত্রাসী হামলায় জেলা পরিষদের সদস্য গুরুতর আহত

  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪৮২ জন পঠিত
সন্ত্রাসী হামলায় জেলা পরিষদের সদস্য গুরুতর আহত
সন্ত্রাসী হামলায় জেলা পরিষদের সদস্য গুরুতর আহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য এখলাস ফকির (৪৫)। তাকে রক্তাক্ত জখম অবস্থায় আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্ট লেখার সময় হাসপাতালের ওটিতে তার অস্ত্রোপচার চলছিলো। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে নগদ টাকা লুট করে এবং তার ব্যবহৃত একটি প্রিমিও প্রাইভেট কার ভাংচুর করে। এছাড়া তার নিকট থেকে মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়া হয়।

হাসপাতালের ওটিতে প্রবেশের জন্য ট্রলিতে অপেক্ষারত আহত এখলাস ফকির সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে তিনি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবিতে একটি বিয়ে বাড়ির দাওয়াতে অংশ নিতে যান। সেখানে হামলাকারী বাবুল ফকির ও তার দলবলকে দেখতে পেয়ে তিনি বিয়ে বাড়ি থেকে বের হয়ে আসার পর যাত্রবাড়ীর এক লোক তার গতিরোধ করে। তিনি তার হাতে পায়ে ধরে গাড়িতে উঠে চলে আসার সময় হামলাকারীরা তাকে গাড়ি থেকে নামিয়ে মাথা ও বুকে পিঠে সহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। তার গাড়িটিও ভাঙচুর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান ওরফে তিতাশের সঙ্গে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফকিরের বিরোধ চলছিল। এনিয়ে দীর্ঘদিন দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছে। হাসপাতালে উপস্থিত কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষ বিল্লাল ফকির পরাজিত হওয়ার পর থেকে একের পর এক সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

এখলাস ফকিরকেও বিল্লাল ফকিরের নির্দেশে তার বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। তিনি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তবে এ ব্যাপারে বিল্লাল ফকিরের বক্তব্য জানা যায়নি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলালউদ্দিন ভুঁইয়া সন্ত্রাসী হামলায় এখলাস ফকিরের আহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি এ ঘটনায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION