1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৭২৯ জন পঠিত
সদরপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সদরপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃ হুমায়ুন কবির (তুহিন) : ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সূবর্নজয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে সকাল ৭ টায় উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা প্রশাসন, পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনীসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

পুষ্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনাসহ সকল শহীদের আতœার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা স্টেডিয়াম মাঠে স্কুল, কলেজের-ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি চত্ত¡রে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ জিয়াউর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম.এ. গফ্ফার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION