1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫০৫ জন পঠিত
শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত
শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উদ্যোগে দোয়া মাহফিল,জন্মদিনের কেক কাটা, হৃদয়ে শেখ রাসেল শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: শাহজাহান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র,ফরিদপুরের উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তার,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহআরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে শিশুদের মুখে কেক তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো: শাহজাহান। পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রের নিবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION