1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

যাচাই করে বিদেশে যান, নয়তো…

  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১৩২৯ জন পঠিত




শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালীতে ড্যানিশ এম্বাসি’র আর্থিক সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সোশিও-ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্ন ওয়ার্কার্স অব বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ -ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে ফরিদপুর জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. আসাদুল্লাহ’র সভাপতিত্বে ও ফরিদপুর জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার খালিদ মোঃ সাইফুল্লার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মোস্তফা মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু।
এ সময় বক্তব্য রাখেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হবিবুল বাশার, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া খাতুন, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, বিদেশ -ফেরতদের মধ্যে মিন্টু এবং জাহানারা বেগম, ব্র্যাকের আব্দুল্লাহ মুহাম্মাদ কুরাইশী ও স্বর্ণা পারভীন প্রমুখ।
বক্তাগন বিদেশ গমনের পূর্বে কর্মস্থল, বেতন এবং মালিক সম্পর্কে ভালভাবে যাচাইপূর্বক বিদেশ গমনের ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION