1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

মূল্য কারসাজি : ফরিদপুরে বাটা শো-রুম’কে জরিমানা

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৬৭১ জন পঠিত
ফরিদপুরে বাটা শো-রুম'কে জরিমানা
ফরিদপুরে বাটা শো-রুম'কে জরিমানা

স্টাফ রিপোর্টার : মূল্য কারসাজির অভিযোগে ফরিদপুরে বাটা শো-রুম’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ এপ্রিল) ভোক্তা নাতাশা হক নামের এক মহিলার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ জানান, অভিযোগকারী ভোক্তা নাতাশা হক গত ১২ এপ্রিল শহরের মুজিব সড়কে অবস্থিত বাটা সু-স্টোর হতে এক জোড়া স্যান্ডেল ক্রয় করেন। বাসায় গিয়ে স্যান্ডেলের প্রাইস ট্যাগ চেক করে দেখেন সেখানে দুটি প্রাইস ট্যাগ লাগানো।

পরবর্তীতে বাটা শো-রুমকে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার না দেওয়ায় অভিযোগকারী প্রতিকার পেতে ভোক্তা অধিকারের হটলাইনে যোগাযোগ করেন এবং প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করেন। পরে, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করায় এবং ভোক্তাদের সাথে মূল্য নিয়ে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন ও পুলিশের একটি টিম সহযোগিতা করেন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION