1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালীতে বার্ষিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৬২ জন পঠিত
মধুখালীতে বার্ষিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
মধুখালীতে বার্ষিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলা মহিলা বিষয়ক অফিসের ব্যবস্থাপনায় ও কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী প্রতিযোগিতায় সকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে মধুখালী উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, আনসার ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক বুলবুল আহমেদ,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধীর কুমার বিশ্বাস। উপজেলার ১২ টি কিশোর-কিশোরী ক্লাবের ৩৬০ জন প্রতিযোগী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION