1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

মধুখালীতে চরঅঞ্চল জনসংযোগে মাহমুদা বেগম ক্রিক

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪৬০ জন পঠিত
মধুখালীতে চরঅঞ্চল জনসংযোগে মাহমুদা বেগম ক্রিক
মধুখালীতে চরঅঞ্চল জনসংযোগে মাহমুদা বেগম ক্রিক

শাহজাহান হেলাল, মধুখালী : ধারাবাহিক জনসংযোগে এবার ফরিদপুরের মধুখালী উপজেলার প্রত্যন্ত চর অঞ্চলে গিয়ে সেখানকার মানুষের সাথে মত বিনিময় করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ফরিদপুরের ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা আওয়াামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মধুখালী মথুরাপুর গ্রামের মেয়ে মাহমুদা বেগম ক্রিক।

তিনি ২০ ও ২১ জানুয়ারি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীর তীরে চরপুকুরিয়া,চরগোশপুর ও বহলবাড়ীয়াসহ এবং রায়পুর ইউনিয়নের বেশ কিছু গ্রামে দ্বারে দ্বারে ছুটে যান। বিভিন্ন সমস্যার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অবহেলিত চরঅঞ্চলে একজন এমপি পদপ্রার্থী ব্যক্তিকে কাছে পেয়ে নারী পুরুষ শিশুসহ সর্বস্তরের জনগণ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

গণসংযোগ কর্মসূচিতে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাধা রানী ভৌমিক, মধুখালী পৌরসভার মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মিলি ইসলাম,নারী নেত্রী শুক্লা ভৌমিক ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী। এছাড়া মাহমুদা বেগম ক্রিক, বেশ কিছু অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION