1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় হত্যা মামলার বাদী-সাক্ষীকে হুমকী ধামকীর প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৭৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
জামিনে এসে হত্যা মামলা বাদী ও সাক্ষীকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ এবং মামলা তুলে না নিলে হুমকী ধামকী দেয়া হচ্ছে দাবী করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষাভ করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খারদিয়া গ্রামের নিহত আলমগীর মাতুব্বরের স্বজনেরা।
উপজেলা খারদিয়া গ্রামে (মঙ্গলকার বিকালে) মানববন্ধন ও বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তাদের দাবী, হামলাকারী ৫৭ জনের মধ্যে এরই মধ্যে ৪৪জন মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় এসে ফের ত্রাস সৃষ্টি করছে। তারা মামলা তুলে নিতে বাদীকে চাপ প্রয়োগ এবং সাক্ষীদেরও হুমকী ধামকী দিচ্ছে। এতে মামলার ভবিষ্যত নিয়ে শংকায় রয়েছেন তারা। তারা ৪৪ হামলাকারীর জামিন বালি করতে মহামান্য আদালতের নিকট প্রার্থণা করেন। পামাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি দাবী জানান।


এদিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, ৫৭ আসামীর মধ্যে ৪৪জন জামিনে রয়েছে। বাকি ১৩ আসামীর মধ্যে এরই মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, হুমখী ধামকী দিয়ে মামলাকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। #
প্রসঙ্গত, গত ১৩ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার পর কুপিয়ে হত্যা করা হয় আলমগীর মাতুব্বরকে। এ ঘটনায় ৫৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION