1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে উপর হামলার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬২৬ জন পঠিত

ভাঙ্গা ব্যুরো :
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকিরের বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ডেইলী অবজারভার পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তুরানের উপর হামলা করা হয়েছে বলে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মাহমুদুর রহমান তুরান।
অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের উপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

হামলার শিকার মাহমুদুর রহমান রনি জানান, প্রতিদিনের ন্যায় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে হাসপাতালের সামনে আসা মাত্রই এলাকার ওমর মোল্লা, রতন মোল্লাসহ ৭/৮ জন পরিকল্পিতভাবে হামলা চালায় তার (মাহমুদুর রহমান তুরান) ওপর। আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লেখালেখি অব্যহত রাখলে ভবিষ্যতে কঠিন পরিনতি হবে বলেহুমকী দিয়ে যায়।

মাহমুদুর রহমান তুরান জানান, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দ্বায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির নানা অনিয়মের চিত্র সম্বপ্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়, যা নিয়ে ওই চিকিৎসক ও তার স্থানীয় স্বজন ফুফা শশুর মো. ওমর মোল্লা ক্ষুব্দ হন। একাধিবার হুমকীও দিয়ে আসছিলেন।

এদিকে এঘটনার পর ভাঙ্গা থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপর দিকে সংবাদ কর্মীর উপর হামলার ঘটনায় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্যযে, ভাঙ্গা হাসপাতালে কর্মরত ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ অনলাইনে মাতৃস¦াস্থ্য ভাউচার স্কীমের টাকা আত্মসাৎ, সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ব্যাক্তিগত অস্ত্রপচারে অংশ নেয়া বিষয়ে সংবাদ পরিবেশন করলে তিনি কয়েকজন সংবাদকর্মির নামে আইসিটি আইনে মামলা করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION