1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় জমি দখলের প্রতিবাদে অসহায় কৃষকের মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৫০৪ জন পঠিত
ভাঙ্গায় জমি দখলের প্রতিবাদে অসহায় কৃষকের মানববন্ধন
ভাঙ্গায় জমি দখলের প্রতিবাদে অসহায় কৃষকের মানববন্ধন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী অসহায় এক কৃষক পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার আলগী ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামে। রোববার সকালে স্থানীয় আড়–য়াকান্দি গ্রাম্য সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রভাবশালীর কবল থেকে জমি দখলমুক্ত করার দাবী জানান। এ সময় ভুক্তভোগী আবদুস সালাম সরদার বলেন,আলগী ইউনিয়নের ৪৩ নং চান্দ্রা মৌজায় বিএস ৪৩৬,৪৩৭,৪৩৯ ও ৪৪০ নং খতিয়ানে ১ একর ৪৫ শতাংশ জমির মালিক নরেশ মন্ডল। নরেশ মন্ডল তার ওই পৈত্রিক স¤পত্তি থেকে আনুমানিক ৩০ বছর আগে স্থানীয় নিজাম উদ্দিন শিকদার ও জালাল শিকদার গংদের নিকট ৪৫ শতাংশ জমি বিক্রি করেন।

উক্ত খতিয়ানের ১ একর জমি থেকে সা¤প্রতিক নরেশ মন্ডল একই গ্রামের স্থানীয় কৃষক সালামের কাছে ৮৬ শতাংশ জমি দলিল মূলে বিক্রি করেন। কিন্ত উক্ত স¤পত্তি দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছেন স্থানীয় প্রভাবশালী নিজাম উদ্দিন শিকদার গংরা। অসহায় কৃষক সালাম তার নিজ নামে ক্রয়কৃত জমি দখল করতে গেলে তাকে ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি দিয়ে আসছেন স্থানীয় প্রভাবশালী ঐ চক্রের সদস্যরা। এ ব্যাপারে নরেশ মন্ডল বলেন, আমার পৈত্রিক স¤পত্তি থেকে বিগত ৩০ বছর আগে স্থানীয় নিজাম শিকদার গংদের নিকট মোট ১ একর ৪৫ শতাংশ জমির মধ্যে ৪৫ শতক জমি বিক্রি করি।

কিন্ত নিজাম উদ্দিন গংরা তাদের ক্রয়কৃত ৪৫ শতাংশ জমি ক্রয় করলেও জোর পূর্বক আমার আরও প্রায় ১ একর জমি দখল করে রেখেছেন। পরবর্তীতে আমি একই দাগে স্থানীয় সালাম মোল্লার নিকট ৮৬ শতংশ জমি বিক্রি করলেও নিজাম উদ্দিন শিকদার প্রভাব খাটিয়ে সমুুদয় সম্পত্তি দখল করে রেখেছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে শালিস মীমাংসার চেষ্টা করা সত্বেও তারা কোন তোয়াক্কা করেনি। অসহায় সালাম শিকদার বলেন, জমা-জমির কাগজপত্র থাকা সত্বেও আমি আমার ক্রয়কৃত সম্পত্তি দখলমুক্ত করতে পারিনি। তিনি আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্øিষ্ট সকলের নিকট জমিটি প্রভাবশালীর কবল থেকে দখলমুক্ত করার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION