মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের দক্ষিন আকনবাড়িয়া গ্রামে পূর্ব শত্রæতা ও জমাজমি নিয়ে দ্বন্দের জেরে দু,পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মহিলা সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে ভাঙ্গা ও সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতিৃ করা হয়েছে। জানা গেছে, এলাকার হারুন মীর ও মোস্তফা মীরের মধ্রে দীর্ঘ্যদিন যাবৎ জমাজমি নিয়ে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার ঘটনায় হতদরিদ্র হারুন মীরের বাড়ি-ঘর প্রতিপক্ষরা ব্যাপক ভাংচুর করেছে বলে জানান হারুন মীর। এ সময় বেশ কয়েকজন আহত ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবী করেন তিনি।
এ ঘটনায় হারুন মীরের পরিবার হামলার আশংকায় বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। হামলার শিকার গৃহবধু নিহার বেগম জানান, প্রতিপক্ষ এলাকার মোস্তফা মীর,শুকুর মিয়া গংরা ২৫/৩০ জন সংঘবদ্ব হয়ে হামলা চালিয়ে তান্ডব সৃষ্টি করে। এ ঘটনায় বেশ কয়েকজন ভাঙ্গা ও সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের বাড়ি-ঘর মাটির সাথে গুড়িয়ে দিয়েছে। আমরা ভয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি। এ ব্যাপারে নিহার বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করেছে। অপরদিকে প্রতিপক্ষ মোস্তফা মীর অভিযোগ অস্বীকার করে বলেন, তারাই আমাকে হামলা চাািলয়ে মারাত্মক আহত করেছে। এ ঘটনায় দু,পক্ষই ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, দু,পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।