1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত
ভাঙ্গায় চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ
ভাঙ্গায় চোর সন্দেহে যুবককে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাতের আধারে এক যুবককে উপর্যুপরি পিটিয়ে ও আঘাত করে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাতে ঘারুয়া ইউনিয়নের খামিনারবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই যুবকের নাম সামাদ সরদার (৪০)। তিনি খারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মৃত নাতু সরদারের ছেলে। নিহতের পরিবারের দাবি, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একদল লোক চকের মধ্যে নিয়ে তাকে উপর্যুপরি পিটিয়ে ও আঘাত করে তাকে হত্যা করে। তবে অপরপক্ষের দাবি, বিকেল হতেই ওই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখার পর রাতে চোর সন্দেহে তাকে গণধোলাই দেয় গ্রামবাসী।

নিহত সামাদ সরদারের ভাই লালন সরদার জানান, তার ভাই গত ১০ বছর যাবত ঢাকায় ছোনপাপড়ির বিক্রি করেন। রবিবার রাতে ঘারুয়া বাসস্ট্যান্ডে নেমে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খামিনারবাদ মোল্যার মোড়ে এলে ঘারুয়ার ইমরান মোড়ল (২৪), শুভ কাজী (৩০), লিখন মোড়ল (৩০), আয়নাল শেখ (২৮), জাফর (৫০) ও কুতুব শিকদার (৩৫) তাকে চকের মধ্যে ডেকে নিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় জড়িত ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ঘারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার হায়দার হোসেন বলেন, ঘটনার পরে জানতে পারি খারদিয়ার একজন অটোচালক যাওয়ার পথে তাকে কোপ মেরে অটো ছিনতাইয়ের চেষ্টা চালায় নিহত যুবক। পরে গ্রামবাসী বিষয়টি জেনে তাকে ধাওয়া করে চকের মধ্যে তাকে ধরে পিটুনি দেয়। এরপর আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে মারা যায় সে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION