1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমারীতে তিনটি পেয়াজ আড়ত মালিককে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০৯ জন পঠিত
বোয়ালমারীতে তিনটি পেয়াজ আড়ত মালিককে জরিমানা
বোয়ালমারীতে তিনটি পেয়াজ আড়ত মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার : সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেয়াজ বিক্রি, কৃষকের কাছ থেকে পেঁয়াজ কেনার ভাউচার না থাকা, বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না করার দায়ে ফরিদপুরের বোয়ালমারীতে তিনটি পেয়াজের আড়ত মালিককে নয় হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকাল ৯ টাযর দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেয়াজ বিক্রি, কৃষকের কাছ থেকে পেঁয়াজ কেনার ভাউচার না থাকা, বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না করায় মেসার্স সোহাগ ট্রেডার্সকে তিন হাজার, মেসার্স আরমান সোয়াইব বাণিজ্যালয়কে তিন হাজার ও মেসার্স শাহাদৎ বাণিজ্যালয়কে তিন হাজার টাকাসহ সর্বমোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

তিনি বলেন,ি পেয়াজ, ডিম ও আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সরকার নির্ধারণ করে দেওয়ার পর ওই দাম বলবত করার জন্য এ অভিযান পরিচালিত করা হচ্ছে। তিনি বলেন, অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ টানানোর ব্যাপারে ব্যবসায়ীদের বিশেষভাবে সচেতন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION