1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালন

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৭২ জন পঠিত
বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালন
বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালন

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিব এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে ১৫ আগস্টের ঘটনা সম্পর্কে আলোচনা সভা ও নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন মো. রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, সহকারী কমিশনার ভূমি মারিয়া হক, অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, শাহজাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION