1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সমাজ সেবার চেক বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬৩৭ জন পঠিত
বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সমাজ সেবার চেক বিতরণ
বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সমাজ সেবার চেক বিতরণ

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রোগে আক্রান্ত ৭৫ জন গরীব রোগীদেরকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা এবং ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ১৮ জনকে ৭২ হাজার টাকা মোট ৩৮ লাখ ২২ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, (৩০ জুন) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহযোগীতার আওতায় ৭৫ জন গরীব অসহায় রোগীকে এককালীন অনুদানের জন প্রতি ৫০ হাজার টাকা করে ৩৭ লাখ ৫০ হাজার টাকা এবং ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়নে ৯ জনকে ৪ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের ৯ জনকে ৪ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা, মোট ৩৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.এস.এম আলী আহসান এর সভাপতিত্বে, চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূরুল হুদা, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার এস,এম, সুজাউদ্দিন রাশেদ প্রমূখ। এসময় জেলার উপকার ভোগীরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION