1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

বিদ্রোহী প্রার্থী হয়ে পদ হারালেন বোয়ালমারী উপজেলা যুবলীগ আহ্বায়ক

  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১০২৬ জন পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ও খান মোহাম্মদ শাহ্ সুলতান রাহাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম চতুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

সেখানে আরও জানানো হয়, গত ১২ ডিসেম্বর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল মো. রফিকুল ইসলামকে। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েও তিনি কোনো জবাব না দেওয়ায় তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ্ সুলতান রাহাত জানান, রফিকুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION