1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

বাস ধর্মঘট ও মাইকিং সরকারের পাতানো খেলা দাবী বিএনপির

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৬৭ জন পঠিত

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজডএম জাহিদ হোসেন বলেছেন, ফরিদপুরে বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বাস ও মিনিবাস মালিক সমিতির ধর্মঘট ডাকা হয়েছে। বাস ও মিনিবাস মালিক সমিতি মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে যেই চিঠি দিয়েছিলো তাতে তারা বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত দাবি মেনে নেয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিলো। কিন্তু তাদের সেই আল্টিমেটাম শেষ হওয়ার আগেই তারা শহরে মাইকিং করে বাস ধর্মঘটের কথা জানিয়ে দিয়েছে। এটি যে সরকারেরই একটি পাতানো খেলা এতে সেটিই প্রমাণ হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের উপকেন্ঠ কোমরপুরের আজিজ ইন্সটিটিউশন মাঠে ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশ স্থলে আয়োজিত সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, মহিলা দলের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু সহ বৃহত্তর ফরিদপুরের সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ জানান, বিএনপির গণসমাবেশের দুদিন আগেই আমাদের হাজার হাজার নেতাকর্মী মাঠে সমবেত হয়েছেন। তাদের কারো হাতেই কোন লাঠিশোঠা নেই। সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণভাবে এই গণসমাবেশ সফল করবো। এতে লক্ষাধিক লোকের সমাগম হবে গণসমাবেশে। মাঠ ছেড়ে জনতার উপস্থিতি ছড়িয়ে পরবে ফরিদপুর শহরেও।
এদিকে, বৃহস্পতিবার দুপুরের পর রাজবাড়ি থেকে ট্রাকযোগে নেতাকর্মীরা ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশে আসতে শুরু করেছেন। তার আগে বুধবার রাতে শরিয়তপুর ও মাদারিপুর থেকে অন্তত ১০টি ট্রাকে সেখানকার নেতাকর্মীরা প্রথম দল হিসেবে গণসমাবেশস্থলে এসে পৌছান। রাতে তারা সেখানেই অবস্থান করেন।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গণসমাবেশ স্থলে যেয়ে দেখা যায়, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ গণসমাবেশের মঞ্চ তৈরি সহ অন্যান্য প্রস্তুতি তদারকি করছেন। দুপুরের পর থেকে দুরবর্তী স্থান থেকে আসা নেতাকর্মীরা থেমে থেমে মিছিল ও স্লোগান দিচ্ছেন। খন্ড খন্ড জটলা করে স্লোগান দিয়ে তারা নিজেদের উজ্জীবিত করছেন। দলের শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো এলাকা।
বৃহস্পতিবার সকালে ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে শহরের গোয়ালচামটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, মহিলা দলের সহ-সভাপতি ইয়াসমিন আরা হক, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফউন্নবী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এদিকে, ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের সর্বশেষ অবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি শহরের কাঠপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ে সমবেত বিএনপি ও বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দের সাথে স্কাইপের মাধ্যমে সংযুক্ত হন বলে দলীয় সূত্র জানায়।
বিএনপি নেতৃবৃন্দ বলছেন, ফরিদপুরের এই গণসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে। সমাবেশস্থল থেকে শহর পর্যন্ত লোকে লোকারণ্য হবে এমন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোন মূল্যে তারা শান্তিশৃঙ্খলার সাথে গণসমাবেশ সফল করতে চান।
প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। তার আগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় সমাবেশ। ফরিদপুরে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্টতম বিভাগীয় গণসমাবেশ।
বাস ও মিনিবাস মালিক সমিতির ধর্মঘটে মাইকিং
ফরিদপুর জেলার সকল রুটে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখার জন্য বৃহস্পতিবার শহরে মাইকিং করা হয়েছে। ফরিদপুর জেলা মালিক সমিতি ঐক্য পরিষদ ফরিদপুরের নামে সকাল থেকেই শহরে এই মাইকিং করা হয়। এতে বলা হয়, মহাসড়কে তিনচাকার যান চলাচল নিষিদ্ধের দাবিতে ১১ নভেম্বর শুক্রবার সকাল ৬টা হতে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত জেলার সকল রুটে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখতে বলা হলো।
এর আগে গত সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের মাধ্যমে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর একটি চিঠি দেন। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৯ মের সভার ১৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। না হলে ১১ নভেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION