1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৬৬ জন পঠিত
বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ভাঙচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

বোয়ালমারী প্রতিনিধি: গত শনিবার(১৯ নভেম্বর) ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চৌরাস্তা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ কে বা কাহারা ইটের টুকরা ছুঁড়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ নেক্কারজনক ঘটনার বিরুদ্ধে বোয়ালমারী বিএনপির নেতা কর্মীরা সংবাদ সম্মেলন করে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের ছবদু মিয়া মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রকৃত অপরাধীদের তদন্ত সাপেক্ষে বের করে আইনের আওতায় আনার আহবান জানান নেত্রীবৃন্দরা।

বিএনপির নেতা কর্মীরা আরও জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির দিকে তীর ছুঁড়ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, এবং স্মৃতিস্তম্ভের চার পাশ সিসি ক্যামেরার আওতায় এনে কড়া নিরাপত্তার জোর দাবী জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড: সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শামচুজ্জামান মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ, সাবেক ছাত্রদলের সভাপতি মো. শেখ আনিসুজ্জামান তপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION