1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর ২ থেকে ৪ আসনে কৃষ্ণপুর সংযুক্ত : ইসি কে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৮০ জন পঠিত
ফরিদপুর ২ থেকে ৪ আসনে কৃষ্ণপুর সংযুক্ত : ইসি কে ধন্যবাদ আনন্দ মিছিল
ফরিদপুর ২ থেকে ৪ আসনে কৃষ্ণপুর সংযুক্ত : ইসি কে ধন্যবাদ আনন্দ মিছিল

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর ২ আসন থেকে কৃষ্ণপুর ইউনিয়নকে ফরিদপুর ৪ আসনে সংযুক্ত করায় নির্বাচন কমিশনার (ইসি) কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম হিরুসহ ১২ জন ইউপি সদস্য ও ইউনিয়নের প্রায় ৬০ হাজার জনগণ। আজ শনিবার দুপুরে খবরটি কৃষ্ণপুর পৌঁছালে কৃষ্ণপুরের সর্বসাধরণের মাঝে আনন্দ বিরাজ করতে থাকে।

বিকেলে চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাশের নেতৃত্বে সর্বস্থরের জনগণ আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করে। পরে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী (পিরু ঠাকুর), বীর মুক্তিযোদ্ধা আ: মজিদ মিয়া ও আলতাফ মাতুব্বর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION