1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

পাওনার দাবীতে ফরিদপুরে পারটেক্স জুট মিলের পাট সরবরাহকারীদের মানববন্ধন, আন্দোলনের হুমকী

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ১৫৬৬ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরায় অবস্থিত পারটেক্স জুট মিলস লি: এর মুল ফটকের সামনে অর্ধশত পাট সরবরাহকারী ব্যাবসায়ীর পাওনা প্রায় ৩০ কোটি পরিশোধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যাবসায়ীরা।


বুধবার বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা দাবী করেন, ২০১৭ সাল থেকে অদ্যবদি কোন পাওনা মিল কর্তৃপক্ষ পরিশোধ না করায় মুলধন হারিয়ে বিপাকে পড়েছেন তারা। পাওনাদার ও ব্যাংকের দেনা পরিশোধ করতে না পারায় চাপে পড়েছেন তারা। এসময় তারা পাওনা পরিশোধ না করেই প্রতিষ্ঠানটির বিক্রি করে দেয়া চচ্ছে বলেও দাবী করেন। এঅবস্থায় পাওনা পরিশোধ না করে মিলটি হস্তান্তর করা হলে পথে বসতে হবে বলেও দাবী তাদের।


মানববন্ধনে পাওনাদার ব্যাবসায়ীদের পক্ষে বদিউজ্জামান খান, দিলিপ পাল, আজিজ খাঁন, মওলা বিশ^াস, অমিত সাহা প্রমূখ বক্তব্য রাখেন।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের দাবী, বারবার কর্তৃপক্ষের নিকট ধরনা দিয়ে কোন ফল হয়নি। তাদরে দাবী ইতিপুর্বে ব্যাবস্থাপনা পরিচালকের সাথে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের একটি প্রতিনিধিদল দেখা করলে তিনি দ্রæত সমাধানের আশ^াস দিলেও অদ্যবদি কোন ব্যাবস্থা নেয়া হয়নি। ব্যাসায়ীরা জানান, পাওনা বুঝে না দিয়ে মিল হস্তান্তর করার চেষ্ট করা হলে আন্দোলন গড়ে তোলা হবে।


এ প্রসঙ্গে পারটেক্স জুট মিলস লি: এর এজিএম (জুট) আলী আকবর জানান, টাকা পরিশোধের বিষয়টি ঢাকার উপর নির্ভর করছে, ঢাকার সিদ্ধান্ত ছাড়া কিছু বলার নেই। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION