1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে নাটাবের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৮১ জন পঠিত
ফরিদপুরে নাটাবের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ফরিদপুরে নাটাবের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : যক্ষা রোগ নিয়ন্ত্রন ও এর বিভিন্ন দিক তুলে ধরে ফরিদপুরে নাটাবের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় শহরের পরিচর্যা হাসপাতালের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নাটাবের জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম এ জলিল, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন আজাদ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান প্রমুখ।

এতে যক্ষা রোগের বিভিন্ন দিক তুলে ধরে সভায় বক্তারা বলেন নিয়মিত চিকিৎসা করলে যক্ষা রোগ নিরাময় করা সম্ভব। এ সময় যক্ষা রোগের ভয়াবহতা তুলে ধরে তারা বলেন প্রতিবছর কয়েক হাজার লোক যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরমধ্যে ২০২২ সালে ১৫৭৭ জন এবং ২০২১ সালে ১২৮৯ জন লোক এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে গণমাধ্যম কর্মীদের প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান। এ সময় ফরিদপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION