1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে নতুন পুলিশ সুপার শাহজাহানের যোগদান

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭৭৫ জন পঠিত
ফরিদপুরে নতুন পুলিশ সুপার শাহজাহানের যোগদান
ফরিদপুরে নতুন পুলিশ সুপার শাহজাহানের যোগদান

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মো. শাহজাহান পিপিএম-সেবা। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব প্রদান শেষে অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা ঢাকার র‌্যাব সদরদপ্তরে পরিচালক হিসেবে যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন। এদিকে সদ্য যোগদানকৃত নতুন পুলিশ সুপার মো. শাহজাহান এর আগে দিনাজপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION