1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে জাকের পার্টির ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৮৮ জন পঠিত
ফরিদপুরে জাকের পার্টির ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত
ফরিদপুরে জাকের পার্টির ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের উত্তরসূরী আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুর জেলা জাকের পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর জেলা জাকের পার্টির সাংগঠনিক বিভাগীয় কৈজুরী জাকের মঞ্জিল দরবার শরীফে পবিত্র ঈদুল আযহা’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে এসময় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, তথ্য বিষয়ক সম্পাদক আবু নাসের হোসাইন, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহিদ আলী সিকদার সহ উপজেলা ও পৌরসভার কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত একমাত্র ইসলামী দল। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ছাহেবের মাধ্যমে তামাম বিশ্বে আজ গোলাপ ফুলের সু-ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, বর্তমান জামানা, খুব মুসিবতের যামানা। চারিদিকে শুধু বিপদ আর বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকাতলে থাকতে হবে। তাহলে আল্লাহুপাক আমাদের হেফাজত করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION