1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ফরিদপুরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৩ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে মিনজিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।জানা যায়, সোমবার  (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬ টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বড় গাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে। মিনজিয়া চরভদ্রাসন সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।মিনজিয়ার বড় ভাই শেখ আজাদ বলেন, মিনজিয়া তাদের পাঁচ ভাই-বোনদের মধ্যে সবার ছোট। ওই দিন তার বাবা শেখ আ. রশিদ কৃষি কাজে বাড়ীর পাশে ফসলের মাঠে ছিলেন এবং ‘মা’ আসমা বেগম বেড়াতে গিয়েছিলেন। বাড়ীতে মিনজিয়া একা ছিল। সন্ধ্যার দিকে তার চাচী হাফেজা বেগম ওই বাড়ীতে আসলে তিনি মিনজিয়াকে ঘরের বারান্দার চালের কাঠের সাথে গলায় ওড়না দিয়ে ঝুঁলে থাকতে দেখে চিৎকার করে উঠেন। তার চিৎকারে মিনজিয়ার বাবাসহ প্রতিবেশিরা এসে মিনজিয়াকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিনজিয়ার ভাই বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION