1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭০৫ জন পঠিত
ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

মানিক দাস : চাউল, ডাল, তেল, চিনি,গ্যাস সহ-নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের “দাম কমাও জান বাঁচাও” এই স্লোগানের মধ্য দিয়ে গতকাল বিকেল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমরেড আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার শীলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা কমিটির সভাপতি কমরেড রফিকুজ্জামান লায়েক, কমরেড বেলায়েত হোসেন প্রমুখ।

সমাবেশে উপস্থিত বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জোর দাবি জানান। তারা বলেন দ্রবমুল্যের বৃদ্ধির ফলে জনগণ দিনে দিনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এর মাশুল শেখ হাসিনাকে একদিন দিতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সভাপতি কৃষকনেতা আব্দুল মান্নান ফকির, উদীচী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, কমরেড আশরাফুল আলম বাবু, কমরেড শামীমা শিমু, কমরেড অজিত বিশ্বাস, ছাত্র ইউনিয়ন সভাপতি আবরাম নাদিম ইতু, সাবেক সভাপতি বলাই পাল সহ-কমিউনিস্ট পার্টির সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION