1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ফরিদপুরে অবৈধ পন্যের ব্যবসায় নয়া কৌশল ফাঁস!

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪০৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
অবৈধ পন্যের ব্যবসা নির্বিঘ্ন করতে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে নয়া নয়া কৌশল আঁটছেন অপরাধিরা। এমনি একটি কৌশল ফাঁস হলো ফরিদপুরে। ট্রাকে করে পোল্ট্রি ফিডের বস্তায় অভিনব কায়দায় নিষিদ্ধ পলিথিন পরিবহনকালে লুটপাটের ঘটনা ঘটে, তদন্তে নেমে “কেঁচো খুড়তে যেনো সাপ বেরিয়ে আসে”। পুলিশ তদন্তে নেমে পোল্টি ফিডের বস্তায় সন্ধান পায় পলিথিনের। এ ঘটনায় এরই মধ্যে ৫ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ আর উদ্ধার করেছে ২১ বস্তা পলিথিন।


শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
তিনি জানান, গত ৪ ডিসেম্বর রাতে শামীম হোসেন নামে একজন ট্রাক ড্রাইভার অভিযোগ করেন তিনি তার ট্রাকে করে ঢাকা থেকে ২শ বস্তা পোল্ট্রি ফিড নিয়ে নগরকান্দা জয়বাংলার মোড়ে আসেন। সেখানে রাসেল নামের এক ব্যক্তিকে ২০ বস্তা ফিড দেওয়ার কথা। বাকি মাল খুলনায় পৌঁছে দেওয়ার কথা ছিল। সে মোতাবেক জয়বাংলা মোড়ে আসলে রাসেল গাড়িটি নিয়ে যায় পুরাপাড়া ব্রাহ্মণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সামনের নির্জন একটি জায়গায়।


সেখানে পরিকল্পিতভাবে তাদের ১০/১২ জনের একটি গ্রুপ অন্য একটি ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল। তারা ড্রাইভার এবং হেলপারকে ভয়-ভীতি প্রদর্শন করে সব মালামাল নিয়ে চলে যায়। এ ঘটনায় নগরকান্দা থানায় ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা রুজু হয়।
তিনি আরো জানান, তদন্ত শুরু করলে তদন্তকারী কর্মকর্তা জানতে পারে ওই ট্রাকে আসলে পোল্ট্রি ফিড ছিল না। ছিল অবৈধ পলিথিন। রাসেল নামে যে ব্যবসায়ীর ২০ বস্তা পলিথিন ছিল তার নাম রাকিবুল তালুকদার। একটি সংঘবদ্ধ চক্র যারা অবৈধভাবে পলিথিনের ব্যবসা করে আসছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে রাকিবুল তালুকদারের সহযোগী তামিম মোল্যা (২২) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যনুসারে এই চক্রের সাথে জড়িত রাকিবুল তালুকদার (২১), শাহিন মাতুব্বর (১৮), মনির শেখ (৪০), সুমন শেখ (১৯) কে আটক করা হয়। আটককৃতদের বাড়ী জেলার ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। অভিযানকালে ২১ বস্তা (প্রতি বস্তা ৪০-৫০ কেজি) পলিথিন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে আটককৃতদের ফরিদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই চক্রের অন্য সদস্যদের আটক ও মাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION