1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

ফরিদপুরের লুটেরা ও দূর্ণীতিবাজদের হুশিয়ারী

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১২৮৪ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিশাল শোক সভা থেকে বিগত দিনের ফরিদপুরের লুটেরা ও দূর্ণীতিবাজদের হুশিয়ারী উচ্চরন করা হয়েছে। এ মঞ্চ থেকে লুটেরাদের প্রতিহত করার ঘোষনা দেয়া হয়। শুরুতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা ও পরে সহ-সভাপতি শিল্পপতি মো. শামীম হকের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ শামচুল হক ভোলা মাস্টার, কেন্দ্রীয় আ.লীগ নেতা বাবু বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সাবেক অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুল আহাদ সেলিম, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ বদিউজ্জামান বাবুল, সাবেক শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা খন্দকার আশরাফুজ্জামান মুরাদসহ নেতৃবৃন্দ।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শোক সভা, প্রতিবাদ সভায় পরিণত হয়। হাজার হাজার তৃণমূল নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে এই শোক সমাবেশে সমবেত হয়। বাঁধ ভাঙা আ.লীগ নেতাকর্মীদের উত্তাল জনসমুদ্রে নেতাদের মধ্যে কেন্দ্রীয় নেতা বাবু বিপুল ঘোষ বলেন এই ফরিদপুরে শোষণ, নিপিড়ন, লুটপাট হয়েছে। হেলমেটবাহিনী, হাতুড়িবাহিনীর সন্ত্রাসী নৃশংসতায় ফরিদপুর ছিল বাকরুদ্ধ। আজ আমরা মুক্ত। অপশক্তি যত শক্তিশালী হোক তার নিস্তার নেই। তিনি সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন এমপি’র কথা উল্লেখ করে বলেন উনি অযাচিত সম্পদের মালিক হয়েছেন। তার প্রশ্রয়ে লেভী-ফুয়াদ হেলমেটবাহিনী করেছিল। আর রুবেল-বরকত হাতুড়ি বাহিনী করে টেন্ডারবাজী, ভ‚মি দখল থেকে শুরু করে হাজার হাজা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের বাহিরে পাচার করেছে। মন্ত্রীর ভাই বাবর ফরিদপুরকে লুটপাট করে খেয়েছে। চোরের দল দোলন, বাইদা জাহিদ, স্বপন পাল, অনিমেষসহ চারজন ইউ,পি চেয়ারম্যান মহা দুর্নীতিবাজ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ফরিদপুর আজ নিঃশ্বাস নিতে শুরু করেছে। আজকের এই প্রতিবাদ সভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি বলে দেয় সমবেত ঐক্য কি পরিস্থিতি তৈরী করতে পারে?

শোক সভার সভাপতি শামীম হক বলেন, যারা লুটপাট করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা করেছে, বঞ্চিত করেছে, তাদের ক্ষমা নেই। স্বাধীনতার স্বপক্ষের শক্তি আজ জেগে উঠেছে। দুবৃত্তরা পালাবার পথ পাবে না। সভা শেষে সকলের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION