1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

ফরিদপুরের দুই লাখ মানুষ ওএমএস এর চাল বিপনন কর্মসূচীর আওতায় থাকবে

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলার নয়টি উপজেলায় ১০০ জন ডিলারের মাধ্যমে সরকার কর্তৃক পরিচালিত ওএমএস এর চাল বিপনন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের টেপাখোলায় এ কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম-সেবা, জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দিন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা সেক্রেটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপত্তা খাদ্যন্সপেক্টর বজলুর রশিদ খানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, ফরিদপুরে দুই লাখ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। তিনি জানান, শুক্র ও শনিবার ব্যতীত সপ্তাহের পাঁচ দিন এ কার্যক্রম পরিচালিত হবে। একজন ব্যক্তি মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজী করে চাউল প্রতি কেজী ত্রিশ টাকা দরে ক্রয় করতে পারবে।
এদিকে, উর্দ্ধমূ্েযলর বাজার পরিস্থিতিতে সরকার এ কর্মসূচী হাতে নেয়ায় খুশি সাধারণ মানুষ। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION