1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়…. মেয়র অমিতাভ বোস

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৭৭ জন পঠিত
প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়.... মেয়র অমিতাভ বোস
প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়.... মেয়র অমিতাভ বোস

মানিক দাস : ফরিদপুর পৌরসভার মেয়র ও ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা অমিতাভ বোস বলেছেন প্রত্যেকটি সংগঠন তাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতি ও এর ব্যতিক্রম নয়। তিনি বলেন সারাদেশে এই সংগঠনের শাখা রয়েছে। এর গঠনতন্ত্র হয়েছে, আপনারা সেই গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনা করেন। এরপর নির্বাচনের তারিখ ঘোষণা করুন, যারা নির্বাচিত হবে, তাদের সহায়তা করুন। সে নির্বাচনে আমি উপস্থিত থাকবো, জেলা প্রশাসনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সুষ্ঠ অবাধ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১২ ই মার্চ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলার স্বর্ণশিল্পী শ্রমিক সংঘ এর উদ্যোগে স্বর্ণশিল্পী জগদিশ চন্দ্র বিশ্বাস এর বিদেহী আত্মার প্রতি শান্তি কামনায় এক স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে কথা বলেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। তিনি আরো বলেন সবার সহযোগিতা ছাড়া পৌরসভা পরিচালনা করা অসম্ভব। আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা না করেন তাহলে পৌরসভা পরিচালনা করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক সংঘ এর সভাপতি সজল দত্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী অনিল কর্মকার, আব্দুর রশিদ মিয়া, দিলীপ কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকার, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের স্বর্গীয় জগদিশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী মুক্তা বিশ্বাসের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তপন কুমার ভট্টাচার্য।

প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়.... মেয়র অমিতাভ বোস

প্রত্যেকটা সংগঠন তার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়…. মেয়র অমিতাভ বোস

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION