1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৪৩৯ জন পঠিত
পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পৃথক অভিযানে ১৭৭০ পিচ ইয়াবা, ৬০ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) বিকালে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ডিবির এ ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলার সালথা উপজেলার বিভাগদী এলাকায় অভিযান চালিয়ে ১০০৭ পিচ ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার দুই ব্যক্তি হলেন, মুকুল মোল্যা ওরফে অভি (২৩) ও মহসিন মাতুব্বর (২৩)। অন্য আরেকটি অভিযানে জেলার চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ এলাকা থেকে ৭৬৩ পিচ ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ব্যক্তি হলেন, রনি মৃধা (২০) ও চম্পা বেগম (৪২)।

অন্যদিকে ফরিদপুর জেলা সদরের বদরপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ এক মহিলা মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই মাদক বিক্রেতা হলেন, পারভীন খতুন (২২)। এব্যাপারে ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান বলেন, ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ফরিদপুরকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION